ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে জেলায় জেলায় গণশুনানি করে অপরাধীদের চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)