ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আজ (বুধবার, ২৫ নভেম্বর) রাজধানীতে বিস আয়োজিত ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কেবল বাণিজ্যে সীমাবদ্ধ না থেকে ট্রান্সফরমার, ব্যাটারি ও শিল্প সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশে চীনা কারখানা স্থানান্তরের ওপর জোর দেন উপদেষ্টা। পাশাপাশি মাতারবাড়ীর পরিপূরক হিসেবে আরেকটি বড় বন্দর নির্মাণ এবং সম্ভাব্য লজিস্টিকস হাব হিসেবে চাঁদপুরের ওপর সমীক্ষা চালানোর প্রস্তাব দেন তিনি।
চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন জানান, বন্দর নির্মাণ ও ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের শিল্পোন্নয়ন ও বাণিজ্যের চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে প্রস্তুত বেইজিং।
সেই সঙ্গে বিজ্ঞানসম্মত ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)