ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের অবসান ঘটল। এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)