• লিড নিউজ
  • জাতীয়

আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে সম্প্রতি তাণ্ডব চালানের চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‎
‎সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
‎
‎এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে গত এক সপ্তাহে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। সব মিলিয়ে নাশকতার ঘটনা ২১৩টি। এসব ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে। পুলিশের স্থাপনায় হামলা ৪টি।
‎
‎এদিকে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বললেন, গণমাধ্যমে ৭২টি গ্রামীণ ব্যাংকের অফিসে হামলার তথ্য পাওয়া গেছে  মিডিয়ায়। অধ্যাপক মুহাম্মদ ড. ইউনূস প্রায় ১০০টি কার্যালয়ে হামলার কথা বলেছেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo