• জাতীয়

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷ 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থা নেয়৷ তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে৷ ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করে৷ এ সময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। 

অপরদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিল্প কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুই জায়গায় অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। 

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানায় কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। প্রায় পৌনে ১ঘণ্টা যাবত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo