• জাতীয়

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। শ্রমিক অসন্তোষের জেরে ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় মোট ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এর আগে সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের উদ্যোগ নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক অভিযোগ করেন, অন্য কারখানার শ্রমিকরা কেন কাজ বন্ধ না করে উৎপাদন চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষোভ থেকেই আন্দোলনকারীরা তাদের ওপর হামলা চালাচ্ছেন। এমনকি দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিক ও রিকশাযাত্রী শ্রমিকদের নামিয়ে মারধর করা হয়েছে।

তবে শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে বলে জানিয়েছে পুলিশ। বিকাল ৪টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে বিকালে সাভারের হেমায়েতপুরে দায়িত্বে থাকা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন এবং মনোবল চাঙা রাখতে দিকনির্দেশনা দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

এ সময় তিনি জানান, সাভার ও আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন চলছে।

 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo