• জাতীয়

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। 

‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এসব কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পথও উন্মুক্ত হতে পারে।

উল্লেখ্য, প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) কেবল ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। শেষ দিন ২৬ নভেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo