• জাতীয়

'বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে' বক্তব্য স্লিপ অব টাং: ফুয়াদ ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে'— আদালত সম্পর্কে এমন বক্তব্য স্লিপ অব টাং বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

‎পরে এ ধরনের বক্তব্য না দিতে সর্তক করে আজ সোমবার (২৩ নভেম্বর) আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‎
‎সেই সাথে  ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গিয়েছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।
‎
‎মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।
‎
‎এ ঘটনায় গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
‎
‎তবে নির্ধারিত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবী হাজির হয়ে অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেন। আবেদনে এক মাস সময় চাওয়া হয়।
‎
‎শুনানি শেষে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী হাজিরার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে ওই দিন তাকে সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo