• জাতীয়

সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সুইডেন আসলামকে: ডিএমপি ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে রাজধানীর নিউ মার্কেট থানার আরেক সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন। তিনি জানান, তাকে আজই আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

‎সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
‎
‎ব্রিফিংয়ে বলা হয়, টিটন হত্যা মামলায় তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদের বিষয়ে নজরদারি অব্যাহত আছে।
‎
‎এর আগে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়।
‎
‎ইমিগ্রেশন পুলিশ জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার সময় তাকে আটক করা হয়।
‎
‎উল্লেখ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে বের হন মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সুইডেন আসলাম। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে গত প্রায় একমাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্ট ব্লক করা হয়।
‎
‎১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ নব্বইয়ের দশকের একাধিক আলোচিত হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। তখন কিছুসময় তিনি সুইডেনে অবস্থান করেছিলেন। পরে দেশে ফেরার পর তার নাম পরিচয় পায় সুইডেন আসলাম নামে।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo