• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল আজ তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও  জোরদারে করার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।
‎
‎রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
‎
‎বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
‎
‎তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ প্রধান খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন।
‎
‎উভয় পক্ষই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপা দিতে এবং নিজ নিজ জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেয়।
‎
‎বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
‎
‎উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ পুনর্ব্যক্ত করে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo