ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থীর পক্ষে সমর্থন চাইতে ঢাকায় এসেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে সাংগে নিদুপ ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতা তুলে ধরেন। পাশাপাশি সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সাংগে নিদুপ ভুটানের সাবেক প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তিনি ডব্লিউএইচও সিয়ারোর আঞ্চলিক পরিচালক পদে দেশটির প্রার্থী।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)