ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্ব-দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে আজ স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্র দায়বদ্ধ। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে রাষ্ট্র।
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে এ সময় উল্লেখ করেন সরকারপ্রধান।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)