• জাতীয়

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা এবং চীনের আদলে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কারণে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও এই উদ্যোগের আওতায় ঢেলে সাজানো হবে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। বিদেশে যাওয়ার আগে তারা টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শিক্ষার বিকল্প নেই।

প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে আর একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ও থাকবে না। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo