• লিড নিউজ
  • অর্থনীতি

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত ১৮ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামগ্রিক প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ইতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo