• জাতীয়

গোপালগঞ্জ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন চলাচল বন্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল বন্ধ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ও কমিউটার। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে।

ট্রেনগুলো হচ্ছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭), রূপসী বাংলা (৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এরমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটার যাওয়া-আশা উভয় যাত্রা বন্ধ। এ ছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ের একটি সূত্র জানায়, পশ্চিামাঞ্চল রেলওয়ের আওতায় থেকে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচল করা ৯টি ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেই ট্রেনগুলো অন্য জেলার মধ্য দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo