• জাতীয়

কথিত লকডাউনের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে বন্দরনগরী চট্টগ্রামে কোনো সাড়া মেলেনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ এই এলাকার প্রতিটি শিল্পকারখানা পুরোদমে সচল রয়েছে। সকাল থেকেই নগরীতে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক গতিও স্বাভাবিক। তবে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়কে যানজট দেখা গেছে।

‎স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া আওয়ামী লীগের কর্মসূচির ছিটেফোঁটা প্রভাবও নেই এবং দলের কোনো তৎপরতা চোখে পড়েনি। কর্মসূচি ঘোষণা করলেও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরে স্থানীয়রা জানান, বিগত দেড় দশকের মাফিয়াতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন এনেছে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে দেশকে এগিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে ভারতের নীলনকশা বাস্তবায়নে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নগরীর বিভিন্ন মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
‎
‎এদিকে লকডাউনের কোনো প্রভাব না থাকলেও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার এগ্রোর একটি পোল্ট্রি খাদ্যবোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মাঝে দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
‎
‎গাজীপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক সুজা উদ্দিন জানান, যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন; কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না। বারইয়ারহাট থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চয়েস পরিবহনের বাসে ওঠা ইব্রাহিম খলিল জানান, ২০ মিনিটে বারইয়ারহাট থেকে বড়তাকিয়া পৌঁছালেও এখানে যানজটে আটকে পড়ে কতক্ষণ লাগবে তা বুঝতে পারছেন না।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo