ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা সংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)