• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদারের উদ্যোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কা আজ বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। একই সঙ্গে, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে আরও নিবিড় সম্পৃক্ততার সুযোগ অনুসন্ধানের বিষয়েও উভয় দেশ ঐকমত্য পোষণ করেছে।
‎
‎বুধবার কলম্বোর জাতীয় সংসদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি আমারাসুরিয়া’র কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করার ওপর জোর দিয়েছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।
‎
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরকারের গৃহীত উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে সাদৃশ্যগুলো তুলে ধরেন; বিশেষ করে দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের প্রচেষ্টার মিল রয়েছে।
‎
‎তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বেশ কিছু উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের প্রধান কর্মসূচিগুলোর উন্নয়ন দর্শন ও লক্ষ্যের মিল রয়েছে।
‎
‎প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ (পারিবারিক কার্ড) ও ‘ফার্মারস কার্ড’ (কৃষক কার্ড) কর্মসূচির কথা উলে¬খ করেন। এছাড়া, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের সরকারি পরিকল্পনার বিষয়টিও তিনি তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, এসব কর্মসূচির সঙ্গে শ্রীলঙ্কার ‘প্রজা শক্তি’ (Praja Shakthi) ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ (Clean Sri Lanka) উদ্যোগের অভিন্ন লক্ষ্য রয়েছে যার মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশগত টেকসই অবস্থা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নকে শক্তিশালী করা।
‎
‎উভয় পক্ষ নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করে। তারা স্বীকার করেন যে, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎উভয় নেতাই নিয়মিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলোতে নিবিড় সমন্বয় বজায় রাখার বিষয়েও তারা একমত পোষণ করেন। বৈঠককালে কবির শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
‎
‎প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার সংসদ ভবনটি ঘুরে দেখেন; ভবনটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল।
‎
‎দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কবিরের শ্রীলঙ্কা সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo