• জাতীয়

‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে তারা পাশে দাঁড়াবে না।  

জাতীয় সংসদ অধিবেশনে জামায়াত আমির আরও বলেন, বিরোধী দলের কাজ হলো-সরকারের ন্যায় সঙ্গত কাজগুলোকে এগিয়ে নেওয়া। বিরোধী দলের কাজ হলো-সরকার ভুল করলে তা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, সমালোচনাকে মেনে নেওয়ার, স্বীকার করার মানসিকতা আমাদের সকলের থাকতে হবে। শুধু সরকার দল না, আমাদের বিরোধী দলেরও থাকতে হবে। বাস্তব সমালোচনাকে এনকারেজ করা উচিত। সমালোচনার জবাবে সমালোনা করে কাউকে হেয় করা ঠিক নয়। সমালোচক হলেন- সত্যিকারের বন্ধু। তোষণকারী হচ্ছে সত্যিকারের দুশমন। 

বিরোধীদলীয় নেতা বলেন, তোষণ কারিরা সুসময়ে তোষণ করবে। অসময়ে আপনার আমার পাশে থাকবে না। আপনাকে আমাকে ফেলে পালিয়ে যাবে। এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে পাশে দাঁড়াবে না। এদের হাত থেকে সামাজকে মুক্ত করা হোক। 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo