• বিনোদন

নসীব এর শুটিং করতে ঢাকায় বলিউডের মুকেশ ঋষি!

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ ভারতের বলিউডের হিন্দি ও তামিল চলচ্চিত্রের ভয়ংকর চরিত্রের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি আজ (১৮ নভেম্বর)  ঢাকায় এসেছেন। তিনি  বাংলাদেশের 'নসীব' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে এসেছেন। প্রিয়তমা খ্যাত প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ও মোহাম্মদ ইকবালের পরিচালনায়  নির্মাণাধীন এই ছবির  খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। মুকেশ ঋষিকে বিমানবন্দরে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান। 

আরশাদ আদনান জানান, নসীব ছবির শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন। এই সময় তিনি ছবির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। বর্তমানে বগুড়ায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে। 

মূলত: বলিউডি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা রয়েছে মুকেশ ঋষির। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন এবং ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য ছবি ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এছাড়া আমির খানের ‘সারফারোশ’ ছবিতে ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘গুন্ডা’ ছবির বুল্লা চরিত্রটিও তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।

হিন্দি ছবির বাইরেও তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা। এবার ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশী বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন এই দক্ষ অভিনেতা।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo