ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকার এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে আওয়ামী লীগ শক্তি প্রদর্শনের চেষ্টা করলে সরকারও তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন ‘‘টুঙ্গিপাড়া লিমিটেড’’। দলটির ডিএনএতেই সন্ত্রাস রয়েছে। মানুষ হত্যা করা তাদের কৌশল।’ আগুন দিয়ে মানুষ পোড়ানোর নির্দেশ সীমান্তের ওপার থেকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘সরকার প্রয়োজনে ধৈর্য ধারণ করছে, যাতে কোনো অবস্থাতেই হতাহতের ঘটনা না ঘটে। তবে আত্মরক্ষার স্বার্থে প্রশাসন অতিরিক্ত নয়, প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’
গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়া শক্তি এ দেশে আর রাজনীতি করতে পারবে না।’
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)