• লিড নিউজ
  • জাতীয়

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ধৈর্য ধরছে। তবে আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারবে।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালিয়েছে। আগুন দিয়ে মানুষ পোড়ানোই তাদের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তিনি আরও বলেন, ‘আজ হোক, কাল হোক— ভিডিও ফুটেজ দেখে যারা থানা জ্বালিয়েছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে এবং গাড়ি পুড়িয়েছে, তাদের সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে।’
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে তথাকথিত পতিত শক্তি, যারা পালিয়ে গেছে, তারা রাজনীতি করতে পারবে না।’
‎
‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির চরিত্রে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের চর্চা নেই; বরং রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জন্য নিজেদের অগ্রহণযোগ্যতা প্রমাণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎এ সময় সীমান্তের ওপার থেকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo