• জাতীয়

শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে বর্তমানে যে সহিংসতা হচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। সরকার স্থিতিশীল রয়েছে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আবারও তৈরি করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, ঠিক সেই সময়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo