• বিনোদন

কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ! সত্যিই কি বিয়ে করছেন মিমি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। জীবনের ৩৭ বসন্তে এসেও এখনো সিঙ্গেল রয়ে গেছেন তিনি। ফলে এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও শিরোনামে উঠে এসেছেন। কিন্তু এবার সেই চর্চা যেন একধাপ এগিয়ে। সরাসরি বিয়ের কার্ড ও রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে নাকি নতুন জীবনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মিমি। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। ছেলে দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌ সেনার একজন অফিসার।

গত ১২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে আসে। সেখানে নব বিবাহিত দম্পতির সঙ্গে বিয়ের মন্ডপে তিন সারমেয়কে বসে থাকতে দেখা যায়। আর অভিনেত্রীকে যে আগে থেকেই একজন পশুপ্রেমিক, সেটি সবারই জানা। তারই ছোঁয়া রেখেছেন নিজের বিয়ের কার্ডে। 

টালি তারকার বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার রেশ কাটিয়ে ওঠার আগেই, এবার সামনে এল তার রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ। সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে হবে। আর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মিমি।

এদিকে এমনটাও জানা গেছে, বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি। শপিং থেকে শুরু করে সব কাজ পুরোদমে চলছে। কিছুদিন আগেই অবশ্য সব্যসাচী মুখার্জির স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে, যা দেখে স্পষ্ট- হাতে বেশি সময় নেই।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo