• জাতীয়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে স্বপ্না খাতুনকে খালাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ময়নাতদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে দেখা গেছে, রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার স্ত্রী স্বপ্না খাতুন।

এছাড়াও সোহেল রানার দায় স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় নেওয়া হয়েছিল বলে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।

এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল চান। এ সময় রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


এর আগে, গতকাল একদিনেই শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo