• জাতীয়

জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি: ট্রাইব্যুনাল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। কোনো আসামি অসুস্থ থাকলেও ভার্চুয়ালি হাজির করতে হবে।

এ বিষয়ে প্রসিকিউশনের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বর মামলা জিয়াউল আহসানকে যেন ভার্চুয়ালি হাজির করানো হয় সেই আবেদন করেছিলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছে। এখন থেকে শাপলা চত্বর গণহত্যার মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হবে। 

তিনি আরও বলেন, এটি শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়। আদেশে বলা আছে এ মামলার যে কোনো আসামী দীর্ঘদিন অসুস্থ থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তাহলে যে কোনো আসামিই এ আদেশের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যে অংশ নিতে পারবে। এখন থেকে শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে ভার্চুয়ালি হাজির করা হবে। অন্য কোনো আসামি আসতে না চাইলে, লম্বা সময় অনুপস্থিত থাকলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুর প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানিয়েছিলেন।

আমিনুল ইসলাম তখন বলেছিলেন, জিয়াউল আহসান যেসব মামলার আসামি সেসব মামলার কার্যক্রমে তিনি ও তার আইনজীবী বোন বাধার সৃষ্টি করছেন। 

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আজ সকাল থেকে তিনি ট্রাইব্যুনালে আসবেন না। তিনি অভিনয় করছেন। কখনো তিনি অসুস্থ। কখনো কর্তব্যরত পুলিশের সাথে দুব্যর্বহার করছেন। অবশেষে ওই প্রিজন ভ্যানে করেই জেল কর্তৃপক্ষ তাকে এনেছে। নিরাপত্তার স্বার্থে সব আসামিকে হ্যান্ডকাপ পড়িয়ে এনেছে। কিন্তু এসব নাটকীয়তার কারণে আজ আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে। 

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১১ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে সাবেক এই সেনা কর্মকর্তার। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo