• জাতীয়

সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  আইটি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি সব ধরনের ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। এর ফলে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন খাতে যুক্ত ব্যক্তি এবং ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে আয় করা ব্যক্তিরা কর অব্যাহতির আওতায় আসবেন।

অর্থমন্ত্রী এর আগে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে কর অব্যাহতির প্রস্তাব তুলে ধরেছিলেন। 

১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি বলেছিলেন, আগে শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি থাকলেও তা অন্যান্য সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের প্রস্তাব করা হচ্ছে। 

একই সঙ্গে তরুণদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে সব ধরনের কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় করমুক্ত করার প্রস্তাব দেন তিনি। 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ফ্রিল্যান্সারদের আয় বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও তুলে ধরেন তিনি। 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo