• লিড নিউজ
  • জাতীয়

‎হাসিনার ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদন ভিত্তিহীন, ঢাকাকে কিছু জানায়নি দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার দেশে ফেরত ইস্যুতে বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। সংবাদে উল্লেখ করা কোনো কিছু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

‎সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।
‎
‎উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে শিরোনামে সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
‎
‎প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
‎
‎দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
‎
‎এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
‎
‎এ রকম প্রতিবেদন যে কেউ করতে পারে দাবি করে শামা ওবায়েদ বলেন, ভারত এ রকম কোনো চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।
‎
‎এদিকে, বিগত সময়ের মতো এখনো পেট্রোল বোমা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে আওয়ামী লীগ, এ মন্তব্যও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo