• জাতীয়

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

আন্দালিভ রহমান পার্থ বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, দেশে ৮ মাসে কোনো ব্যাংক লুট নাই, বিদ্যুৎ এর করাপশন নাই। তাই হাইপ ক্রিয়েট করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। তাদের সাংগঠনিক তৎপরতার নেই। অন্যদিকে মনোযোগ সরাতেই সহিংস কার্যক্রম করছে আওয়ামী লীগ। সহিংস আন্দোলন করে ফিরে আসতে চায়, এটা পলিটিকাল স্টেপ নয়।

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে এটা জাতিকে বুঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং সেক্টরের ব্যালান্সশীট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভার প্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ।

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস, গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo