• জাতীয়

শেখ মুজিবের সামনেও ভুট্টো পা তুলে বসেছিলেন, ব্রিটিশ মন্ত্রীর আচরণে বেয়াদবি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর শেষে রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর পা তুলে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে। জবাবে তিনি বলেন, ব্রিটিশ মন্ত্রীর পা তুলে বসাতে বেয়াদবির ইঙ্গিত আমি দেখিনি। শেখ মুজিবের সামনে পাকিস্তানের জুলফিকার আলি ভুট্টোও পা তুলে বসছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড মিলিব্যান্ডকে আমি ব্যক্তিগতভাবে চিনি। গত দুই সপ্তাহে তার সঙ্গে দুবারই আমার দেখা হয়েছে। তিনি অত্যন্ত আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে গণতান্ত্রিক আন্দোলনের নেতা আখ্যা দিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

পা তুলে বসা প্রসঙ্গে তিনি বলেন, তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার বসার মধ্যে আমি কোনো বেয়াদবির ইঙ্গিত দেখি না। তার মধ্যে আন্তরিকতাই দেখেছি। একটা ভালো আলোচনাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক এই প্রসঙ্গে কথা বলছেন বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে প্রশ্নত্তোর পর্বের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক হয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে জাতীয় বক্ত্যে দেন। তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিল লুটপাটের চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন হুমায়ুন কবির।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo