• অর্থনীতি

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকার গ্যাসের দাম বাড়ায়নি উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহ নিশ্চিত করতে সরকার গ্যাস কিনছে। তবে এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এর দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo