• তথ্য ও প্রযুক্তি

‎বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ব্যবহারকারীরা বিপাকে ‎

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সেবা বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
‎
‎ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
‎
‎মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের এই বিভ্রাট দেখা দেওয়ায় হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।
‎
‎মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে।
‎
‎সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে তার স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা সমাধানে তারা 'সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং সেবা স্বাভাবিক করতে 'আক্রান্ত' সার্ভারগুলো পুনরায় চালুর চেষ্টা করছে।
‎
‎চলতি বছরের শুরুর দিকে গত জানুয়ারিতেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। তখন আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

মন্তব্য (০)





  • company_logo