• জাতীয়

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কৃষিপণ্য সংরক্ষণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এই মিনি কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করা হবে।’

ইতোমধ্যে কৃষকদের জন্য ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। এই ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও জানান, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে, ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এই প্রকল্পের আওতায় সারা দেশে ৫,০০০টি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।

বর্তমানে সারা দেশে বিএডিসির মোট ৩১টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে একটি হলো ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত ১,০০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আলুর বীজ রাখার হিমাগার (কোল্ড স্টোরেজ)। বর্তমানে নতুন কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই।

 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo