• লিড নিউজ
  • জাতীয়

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তৈরি হওয়া অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‎গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
‎
‎ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল। মাদ্রাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।
‎
‎অসুস্থ শিক্ষার্থীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo