• জাতীয়

শহীদ নূর হোসেন দিবস আজ

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেগুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তার আত্মত্যাগের মধ্য দিয়ে জোরদার হয় নব্বইয়ের গণআন্দোলন। পতন ঘটে এরশাদ সরকারের। একই সাথে তার এই আত্মত্যাগের অনুপ্রেরণায় উৎস হয়ে আছে পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামেও।
‎
‎এরশাদবিরোধী আন্দোলনে তখন উত্তাল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজারো মানুষের শ্লোগানে মুখরিত বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।
‎
‎সেই মিছিলেই এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন ২৪ বছর বয়সী এক তেজস্বী যুবক নূর হোসেন। তার বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার এই সাহসী প্রতিবাদ সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
‎
‎মিছিলটি যখন জিরো পয়েন্টের কাছে পৌঁছায়, ঠিক তখনই স্বৈরাচারী সরকারের নির্দেশে নেমে আসে নির্মম বুলেট। গুলিবিদ্ধ হয়ে রাজপথেই লুটিয়ে পড়েন নূর হোসেন। তার রক্তে রঞ্জিত হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। নূর হোসেনের সেই আত্মত্যাগ সেদিন আন্দোলনের পরিণতি নির্ধারণ করে।
‎
‎তিন দশক ধরে গণতন্ত্রকামী মানুষের সব আন্দোলনে পথ দেখিয়েছে শহীদ নূর হোসেনের সাহস।  যার সবশেষ উদাহরণ চব্বিশের জুলাই।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo