• অর্থনীতি

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, তাই বিষয়টি জানি। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার পাশাপাশি মজুরি বাড়ানোর জন্য সরকার কাজ করছিল। শ্রমিকরা দাবি জানিয়েছেন, সরকার তা গুরুত্বসহকারে নিয়েছে এবং নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। সরকারের প্রতি আস্থা থাকায় শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়েছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া এবং রাজনৈতিকভাবে পরাজিত ব্যক্তিদের দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে জনগণ সরকারের সঙ্গে থাকলে এসব অপশক্তি মোকাবিলা করা সম্ভব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি দল, বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার-নিপীড়নে দেশের মানুষ নির্যাতিত হয়েছে। অনেকে দেশে থাকতে পারেননি, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেননি। গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না; এটি ছিল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলন।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo