• জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে: শামা ওবায়েদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে প্রথাগত কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সংকট। প্রচলিত কূটনৈতিক পথে সব সময় এ সমস্যার সমাধান হবে, এমনটা মনে করাও অবুঝের মতো হবে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশ যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলছি, আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করছি। তাদের সঙ্গে আলোচনা চলছে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে, পর্যাপ্ত তহবিলের অভাবে সংকট আরও জটিল হয়ে উঠছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাতে হবে, যাতে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo