• লিড নিউজ
  • জাতীয়

‎সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‎
‎ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে স্পষ্ট করেন তারেক রহমান।
‎
‎এ নিয়ে আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর ছুড়েন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবারও তারা দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। যে দেশের মানুষ ’৭১, ’৭৫, ’৯০ ও ’২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo