ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়ন করতে হলে উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জানান, নারীদের এগিয়ে না নিয়ে, বাংলাদেশের অর্থনীতি ট্রিলয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে না।
আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বিএমআই প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে থাকা মিশনগুলোতে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের পণ্যগুলো তুলে ধরা হবে।’
বাংলাদেশের পণ্যকে সারা বিশ্বে তুলে ধরতে নারীদের তৈরি হতে পারে প্রধান উপকরণ হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।
৫ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় অংশ নেন সারা দেশের ৬০ জন নারী ক্ষুদ্র উদ্যোক্তা। অনুষ্ঠানে ৮ বিভাগের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয় এসমএই ফাউন্ডেশন। পরে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)