• জাতীয়

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, ককটেলে আহত পুলিশ সদস্য

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
‎
‎তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে চালকের আসনে থাকা পুলিশ সদস্য আহত হয়েছেন।
‎
‎তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
‎
‎পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০-৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ দাইনে টিউটিরত টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo