• জাতীয়

‎একদিনের সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুলনা ও বাগেরহাটের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে, তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হন তিনি। 
‎
‎প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
‎
‎পরে, মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে ২টি কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষাঙ্গিক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
‎
‎দুপুরে, হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর, খুলনা জেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। যাবেন খুলনা সার্কিট হাউজে।
‎
‎বিকেলে, খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন সরকার প্রধান। এদিকে, তাকে স্বাগত জানাতে খুলনা নগরীর দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার গল্প। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সফর শেষ করে আজই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo