• লিড নিউজ
  • জাতীয়

আগামী বছর ঈদুল ফিতর-আজহা ও পূজায় ছুটি থাকবে কয়দিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২৭ সালে সাধারণ ছুটি ১৫ এবং নির্বাহী আদেশে ১৪ দিন মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হওয়ায় কার্যকর সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে বলেন, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo