• জাতীয়

নিজ পিস্তলের গুলিতে প্রাণ হারালেন এসআই জাহাঙ্গীর হোসেন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) ভোরে তার লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের কার্যালয়ের পাশের আবাসিক কক্ষে অবস্থান করছিলেন এসআই জাহাঙ্গীর হোসেন। বুধবার ভোরে ওই কক্ষে নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে প্রকৃত কারণ উদ‌ঘাটনের চেষ্টা চলছে।

 

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo