ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘ মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ জন সদস্য।
বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানে, কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তাদের সাফল্য অক্ষুণ্ণ রাখতে বিমানবন্দরে দোয়া ও মোনাজাত করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান।
কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এই মিশনকে সামনে রেখে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামি বিমান বাহিনী কন্টিজেন্ট সদস্যের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)