• জাতীয়

মানবপাচার ও মাদকপাচার একই সূত্রে গাঁথা: ইউএনও টেকনাফ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ‎কক্সবাজারের টেকনাফে মানবপাচার একটি ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানবপাচার কমাতে সচেতনতার বিকল্প নেই। এই অঞ্চলে মানবপাচার ও মাদক পাচার একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
‎
আজ মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎আলোচনায় বক্তারা কক্সবাজার জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোর মধ্যে টেকনাফ ও উখিয়ার কথা উল্লেখ করেন। তাঁরা মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ধরনের অপরাধ দমনে আইনের প্রয়োগ জোরদার করার পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক সভা ও কার্যক্রম আয়োজনের আহ্বান জানান তাঁরা।

‎কর্মশালায় বক্তারা আরও বলেন, দক্ষতা ছাড়া বিদেশে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। তাই যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের দক্ষতা অর্জন করেই যাওয়া উচিত।

কর্মশালায় মালয়েশিয়া ফেরত অভিবাসী মো. ইমাম হোসেন নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন- ২০১৯ সালে দালালরা তাকে জোর করে নৌকায় তুলে পাচার করে দিয়ে জোরপূর্বক টাকা আদায় করে। পরে ব্র্যাকের সহায়তায় তিনি দেশে ফেরেন। নিজের দুঃসহ অভিজ্ঞতা থেকে তিনি সবাইকে সমুদ্রপথে বিদেশ না যাওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অজিত নন্দী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অ্যান্টি ট্রাফিকিং ক্যাম্পেইনের ম্যানেজার শাহনাজ পারভীন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার সেন্টার ম্যানেজার মো. আজিমুল হক।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo