• লিড নিউজ
  • জাতীয়

গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে: শামা ওবায়েদ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এই খাতকে ঠিক করার জন্য সরকার চেষ্টা করছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী জানান, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন মন্ত্রীসভায় চূড়ান্ত হয়েছে। আগামী সংসদে এটি পাস হবে।
‎
‎আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপে বাংলাদেশের জ্বালানি খাতে ঋণের স্থায়িত্ব এবং ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানচিত্রদেখুন
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরও সৌরবিদ্যুতের আওতায় আনার হচ্ছে। সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে।’
‎
‎অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘অনেক সীমাবদ্ধতা মধ্যেও এবারের জলবায়ু সম্মেলন থেকে কিছু নিয়ে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঙ্গে সমন্বয় করে কাজ করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’
‎
‎আমলাতান্ত্রিক জটিলতায় খালখনন কর্মসূচি সফল হয়নি বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo