• জাতীয়

মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় গার্মেন্টস পরিস্থিতি পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
‎
‎তিনি বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া ১৫ জনকে আটক করা হয়ে। যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে ভালো পরিবেশ বিরাজ করছে। এখানে জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিএন, পোশাকি পুলিশ ও সিভিল পুলিশ রয়েছেন। আমরা ফ্যাক্টরির (কারখানা) নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা দিচ্ছি। যার ফলে সাভার-আশুলিয়ায় ফ্যাক্টরি চলছে।
‎
‎তিনি ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি আপনারা নিশ্চিন্তে কাজ করেন। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo