• অর্থনীতি

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, মজুত আছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস: বাপেক্স

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাপেক্স সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ শুরু হয়। বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খননকাজ শুরু করা হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

কূপটি থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করা হবে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo