• জাতীয়

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিলাসবহুল লং ড্রাইভ ও ফটোসেশনের রাজনীতি বাদ দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কারে সরকারকে সহযোগিতা করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, ‘১ হাজার ৫০০ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন। মানুষকে সঙ্গে নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন। শুধু এলাকার ময়লা নয়, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, সরকারি ও বিরোধীদল মিলে চলুন, সেই জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।’

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবায় ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলকে ফটোসেশন ও জনসভার রাজনীতি ছেড়ে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দু-এক দিন ভোরে ঝাড়ু হাতে নিয়ে ফটোসেশন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আসুন, দলমত নির্বিশেষে দেশের সব ধরনের জঞ্জাল এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া আবর্জনা একসঙ্গে পরিষ্কার করি।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ড. এম এ মুহিত বলেন, বিরোধীদল এখনো জনসভার রাজনীতিতে পড়ে আছে। তারা আগের মতো বক্তৃতার রাজনীতি করতে চায়, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করেছেন। এ রাজনীতি জনসভার নয়, জনসেবার রাজনীতি।

‘মোবাইল ফিভার ক্লিনিক’কে পূর্ণাঙ্গ হাসপাতালের আদলে গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার জন্য ‘ডট কর্নার’, মা ও শিশুর পুষ্টিসেবা এবং পরিবার পরিকল্পনা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি জানান, এসব সেবার মাধ্যমে এলাকার মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা পাচ্ছেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo