ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে এবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।
সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, শুধু স্থান পরিবর্তন করা হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
এর আগে ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তা পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শনিবার) নির্ধারণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

মন্তব্য (০)